বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

ভ্যাট্যাবলি

যে সরকারই আসুক না কেন ভ্যাট বাড়াবেই এটা বাঙালির সবচেয়ে সস্তা আক্ষেপগুলোর মধ্যে একটি।

ভ্যাট কেন দেবেন জানেন ? ভ্যাট মানে কি জানেন ? ভ্যাট মানে আনন্দ,ভ্যাট মানে মজা,ভ্যাট মানে খুশির অনুভূতির ভাগাভাগি । আপনি তো তিন বেলা ভাত খাচ্ছেন,অসুস্থ হলে হাসপাতালে যাচ্ছেন,আপনার সন্তান বিদ্যালয়ে যাচ্ছে ।

আপনার সমস্যটা কোথায় জানেন ? আপনি মানুষটা বেজায় হিংসুটে । আপনার সন্তান যদি দেশে পড়তে পারে তাহলে একজন মন্ত্রীর ছেলে কেন বিদেশে পড়তে পারবে না ? মন্ত্রীসাহেব তো আমাদের সেবক । তিনি আমাদের এত সেবা করেন আর আমরা তার কথা মনে রাখি না । যানেন ভাবি (মন্ত্রীর স্ত্রী) না সাধারন মানের গাড়ি ব্যবহার করতে পারেন না,সাধারন কাপড় পড়তে পারেন না । সাধারন জিনিসে ভাবির এলার্জি আছে ।

আমরা যদি ভাত থুক্কু ভ্যাট না দিই তাহলে ভাইয়ের সংসার কেমনে চলবে ? তাই আসুন অন্তত ভাবি ও ভাতিজাদের মুখের দিকে চেয়ে হলেও ভ্যাট দিই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন